| বঙ্গাব্দ

দুদক মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিচার শুরু | অভিযোগ ‘রাজনৈতিক প্রতিহিংসা’

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 13-08-2025 ইং
  • 5851188 বার পঠিত
দুদক মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিচার শুরু | অভিযোগ ‘রাজনৈতিক প্রতিহিংসা’
ছবির ক্যাপশন: এমপি টিউলিপ সিদ্দিক

দুদক মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিচার শুরু, অভিযোগ ‘রাজনৈতিক প্রতিহিংসা’

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ব্রিটিশ এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিচার শুরু হয়েছে। মামলায় তার বিরুদ্ধে অভিযোগ— পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে নিজের মা, ভাই ও বোনকে প্লট পাইয়ে দেওয়া।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক দীর্ঘ পোস্টে টিউলিপ নিজেকে ‘নির্দোষ’ দাবি করে এ বিচারকে ‘প্রহসন’ আখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, “ঢাকায় যে তথাকথিত বিচার চলছে তা বানানো অভিযোগের উপর ভিত্তি করে এবং রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা পরিচালিত। গত এক বছরে আমার বিরুদ্ধে অভিযোগ বারবার পরিবর্তিত হয়েছে, তবুও বাংলাদেশের কর্তৃপক্ষ একবারও আমার সাথে যোগাযোগ করেনি। আমি কখনো কোনো সমন পাইনি বা কোনো সরকারি সাড়া পাইনি।”

‘প্রমাণ দিলে জবাব দেব’

টিউলিপ সিদ্দিক বলেন, প্রকৃত আইনি প্রক্রিয়া হলে তদন্তকারীরা তার বা তার আইনজীবীর সাথে যোগাযোগ করত এবং প্রমাণ উপস্থাপন করত। কিন্তু তা না করে অভিযোগ শুধু সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে।

তিনি আরও জানান, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দিয়েছিলেন তিনি, তবে তা প্রত্যাখ্যান করা হয়। “আমি শুরু থেকেই স্পষ্ট যে আমি কোনো ভুল করিনি এবং বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে জবাব দেব,”— বলেন টিউলিপ।

দুদকের তদন্তে প্লট বরাদ্দের তথ্য

দুদকের তদন্তে জানা গেছে, পূর্বাচল প্রকল্পে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নামে মোট ছয়টি প্লট বরাদ্দ রয়েছে। এর মধ্যে শেখ হাসিনার নিজের নামে একটি, ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে একটি, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি; শেখ রেহানার নামে একটি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে একটি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে একটি।

যদিও টিউলিপ সিদ্দিকের নামে কোনো প্লট নেই, তবে অভিযোগ অনুযায়ী তিনি প্রভাব খাটিয়ে তার মা, ভাই ও বোনকে প্লট পাইয়ে দিয়েছেন।

সূত্র: স্কাই নিউজ

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency